“অভিষেক তোলাবাজ, তৃণমূল আর ফিরবে না” — সভামঞ্চ থেকে বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। তিনি অভিযোগ করেন, তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। তাঁর দাবি, দলের মধ্যে তোলাবাজি, টিকিট বিক্রি, দুর্নীতি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।
কাজী আব্দুর রহিম আরও বলেন, একসময় যে দল মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছিলেন, তা আজ আদর্শচ্যুত হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় অনিয়ম এবং অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভবিষ্যতে বাংলার রাজনীতি থেকে হারিয়ে যাবে।
প্রাক্তন বিধায়কের এই মন্তব্যকে সমর্থন করেছে বিজেপি। রাজনৈতিক মহলে তাঁর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
