বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:22:55
| কলকাতা

শান্তনু সিনহা বিশ্বাসকে আড়াই কোটি টাকা! টাকার উৎস ঘিরে তদন্তে নতুন মোড়, কী বলছেন দাউদ শেখ?

NewsRecent Newsরাজনীতি

তপন রায়,মানুষের মতামত:কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাসপাড়ার বাসিন্দা শান্তনু সিনহা বিশ্বাসকে ঘিরে আর্থিক লেনদেনের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ইডি সূত্রে খবর, সম্প্রতি প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। এই বিপুল অর্থের উৎস নিয়েই তদন্তকারীদের কৌতূহল বাড়ছে।

কার নাম উঠছে তদন্তে?

জানা গিয়েছে, দাউদ শেখ নামে এক ঠিকাদারের মাধ্যমে ব্যাঙ্ক লেনদেনের সূত্র খতিয়ে দেখছে ইডি। যদিও বর্তমানে বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান।

কী বলছেন দাউদ শেখ?

ইডির তদন্তে উঠে এসেছে, শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের ফার্মাসিস্ট অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা জমা পড়ার তথ্য। তবে দাউদ শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি এত টাকা দেননি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কাজ করার সুবাদে নিজের প্রাপ্য পারিশ্রমিক তিন কিস্তিতে নিয়েছিলেন মাত্র। পাশাপাশি, তাঁকে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি।

দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির

সূত্রের খবর, ইতিমধ্যেই দাউদ শেখকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কুলির কাছে রামরামপুর এলাকায় তাঁর একটি পেপার ব্লক তৈরির কারখানা রয়েছে। তাঁর দাবি, ঋণ নিয়েই ব্যবসা চালান এবং এই আর্থিক লেনদেনের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। তদন্তকারী সংস্থাকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।