NewsPolitics

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনাস্থা, বিরোধীদের জোটে উত্তাল বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েত!!!

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ ও কাজ না করার অভিযোগ তুলে অনাস্থা আনল বিরোধীরা। বিজেপির উপপ্রধান পুষ্প মন্ডলের নেতৃত্বে তৃণমূল, আইএসএফ, সিপিএম ও কংগ্রেস মিলিয়ে ২১ জনের মধ্যে ১২ জন সদস্য একজোট হন। প্রশাসনের কাছে বোর্ড ভাঙার আবেদনও জানানো হয়। পরিস্থিতি ঘিরে পঞ্চায়েত অফিসে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *