বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:05:27
| কলকাতা

অবৈধ ব্যবসার বিরুদ্ধে কড়া অবস্থান,দাবি অগ্নিমিত্রা পালের!!!

Feature NewsNewsPublic Interest NewsRecent Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গোটা বাংলাজুড়ে বালি, কয়লা, টোল-সহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে দাবি করলেন নগর উন্নয়ন ও মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানান, বেআইনি লেনদেন এবং অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসন লাগাতার অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে অবৈধ কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনের লক্ষ্য, স্বচ্ছতা বজায় রাখা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করা। আগামী দিনেও অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।