সোমবার, সেপ্টেম্বর 14, 2026
21:45:06 | কলকাতা

ফের উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল-বিজেপির সংঘর্ষ, গুরুতরভাবে জখম ৮জন!

Newsরাজনীতি

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি শালা জেলেখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় শনিবার সকাল ১০টা নাগাদ চায়ের দোকানে এক দল তৃণমূল কর্মী চা খাচ্ছিল সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্য নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালা মৌজায় ১৯২ এবং ১৯৩ বুথে তৃণমূল কর্মীদের উপরে অতর্কিত আক্রমণ চালায় এলাকায় আতঙ্ক পরিস্থিতি তৈরি করে ।

ছয় থেকে সাত জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। তারাত্যেকেই গুরুতরভাবে আহত ,একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন জেলা খালি পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ঘরবাড়ি ভাঙচুর চলছে।

ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্দেশখালি থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।