সোমবার, সেপ্টেম্বর 14, 2026
11:56:01 | কলকাতা

মিনাখাঁয় অর্ধনগ্ন মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চঞ্চল্য

NewsRecent NewsUncategorized

হাসানুজ্জামান,মানুষের মতামত: বছর ৩৮ এর এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলার কাহারপাড়া এলাকায়। এই এলাকার শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মেছোভেরীতে সাতসকালে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা সঙ্গে সঙ্গে খবর দেয় মিনাখাঁ থানায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে মিনাখাঁ থানার পুলিশ। ওই জায়গা থেকে মহিলার ওই মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ওই মহিলার মাথায় পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে আবার কোথাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই মহিলার কোন পরিচয় জানতে পারেনি পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। কোথাও ওই মহিলাকে খুন করে ওই জায়গায় ফেলা হয়েছে না ওই মহিলাকে ওই জায়গায় এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তা নিয়ে তদন্ত করার পাশাপাশি কারা কিসের জন্য ওই মহিলাকে খুন করল তাও নিয়ে তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। তবে প্রত্যন্ত এই গ্রাম্য দুই পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে এই মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।