সোমবার, সেপ্টেম্বর 14, 2026
11:56:02 | কলকাতা

বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা কেষ্টপুর খালে, মৃত ১,গুরুতর জখম ৪ কলকাতা আরজিকর হাসপাতালে ভর্তি

Uncategorized

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার কলকাতা বাসন্তী আইওয়ে হাড়োয়া থানার কুলটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ি কেষ্টপুর খালে পড়ে যায়। এরমধ্যে চালক সহ মোট পাঁচজন ছিল তাদেরকে উদ্ধার করে মিনাখা ব্লক হাসপাতালে আনলে বছর তেইশের মৌসুমী মন্ডলের মৃত্যু হয় বাকি চারজনকে কলকাতা আরজিকরের স্থানান্তরিত করা হয়। এদের প্রত্যেকের বাড়ি নিউটাউনের লেদার কমপ্লেক্স থানা এলাকায় বৃহস্পতিবার দুপুরবেলা এরা ঘুরতে এসেছিল সন্দেশখালি ধামাখালি এলাকায়। ফেরার পথে গাড়ির চাকা স্লিপ টেনে নিয়ন্ত্রণ হারিয়ে কেষ্টপুর খালে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয় বাকি চারজনের অবস্থা অত্যন্ত সংকটজনক,ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে!

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।