সোমবার, সেপ্টেম্বর 14, 2026
13:39:14 | কলকাতা

শন্দেশখালী গ্রামীণ হাসপতালের বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি উন্নতিকরণ

NewsPublic Interest News

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার শন্দেশখালী গ্রামীণ হাসপতালের উন্নীতকরণ। ৩০ শয্যার হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৬০। এই হাসপাতালে এবার থেকে সিজারের ব্যাবস্থা করা হচ্ছে।

২০২৪ এ ডিসেম্বর মাসে শন্দেশখালি গিয়ে এই হাসপতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত এই হাসপতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

এই কথা উল্লেখ করে শন্দেশখালীর বিধায়ক সুকুমার মহাতকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে হাসপতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে।গতকাল টাকা বরাদ্দের কথা ঘোষনা হয়েছে। মূখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। হিঙ্গলগঞ্জের সন্দেশখালীর সুন্দরবনের মানুষ উপকৃত হবে

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।