সোমবার, সেপ্টেম্বর 14, 2026
16:24:41 | কলকাতা

সংস্কারের অভাবে বেহাল দশা কালিরহাট শ্মশান ঘাটের

NewsPublic Interest News

সানি রায়,মানুষের মতামত:দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশা শ্মশান ঘাট।শ্মশানে যাবার নেই কোন রাস্তা। বাধ্য হয়ে শ্মশানের পাশের বামনি নদীতে দাহ করা হচ্ছে মৃত্য দেহ।আর এতেই পরিবেশ দূষণ থেকে শুরু করে দৃশ্য দূষণ এমনকি ভূত পেতের আতঙ্ক গোটা গ্রামে।

গ্রামের মানুষ শ্মশানের বাইরে দাহ করায় দুর্গন্ধে থাকতে পারে না তার উপর ছন্দা নামতেই ভূতের ভয়ে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে না।ধুপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট সংলগ্ন বসের ডাঙ্গা এলাকার ঘটনা।

গোটা গ্রাম পঞ্চায়েতে এই একটিমাত্র শ্মশানের উপর ভরসা করে থাকে গোটা গ্রাম। সাধারণ মানুষের সমস্যার সমাধান নেই অন্যদিকে রাজনৈতিক তরজা লেগেই আছে। তৃণমূলের সাফাই ব্যবহার করতে করতে গোটা শ্মশানের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত ঠিক করার পরিকল্পনা আছে। অন্যদিকে বিজেপির অভিযোগ শ্মশান বিজেপি পঞ্চায়েত সদস্যের এলাকায় থাকায় বিরোধী করার অভিযোগে কাজ করছে না শাসক দল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।