সোমবার, সেপ্টেম্বর 14, 2026
17:14:36 | কলকাতা

জলপাইগুড়ি থেকে মালবাজারগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চলন্ত বাসে আগুন।

NewsRecent News

সানি রায়,মানুষের মতামত:সোমবার কর্মব্যস্ত সময় আচমকাই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ,নিত্যযাত্রীরা সহ অন্যান্য যাত্রীদের নিয়ে বাসটি জলপাইগুড়ি থেকে ছেড়ে মালবাজার যাচ্ছিল।

ময়নাগুড়ি শহরের মাঝেই হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে।

বাসযাত্রী অমিত দাস জানান, আমি ড্রাইভারের পেছনের সিটে বসে ছিলাম, প্রথমে অল্প ধোঁয়া বেড়িয়ে আসলে চালক কিছু একটা টেনে বলেন এটা থেকেই হচ্ছে, এর পরেই নিমেষের মধ্যে সম্পূর্ণ বাসটিতে আগুন জ্বলতে শুরু করলে আমরা কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নেমে পরি, আমি নিজে এবং চালক সহ অন্যান্য কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

অপরদিকে বাসে আগুন লাগার খবর পেয়েই ময়নাগুড়ি দমকল কেন্দ্র থেকে দ্রুত একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনা প্রসঙ্গে দমকল আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বাসটির বৈদ্যুতিক ব্যাবস্থা থেকেই আগুনের সূত্রপাত।

কর্মব্যস্ত দিনে এমন ঘটনার প্রত্যক্ষর্শী আনন্দ শংকর দাম জানান,প্রথমে বাসটির পেছনের চাকার নিচ থেকে ধোঁয়া বেড়িয়ে আসছে, এবং যাত্রীরা তারাহুরো করে দরজা জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসছে,এর পরেই নিমেষের মধ্যে সম্পূর্ণ বাসটিতে আগুন ছড়িয়ে পরে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।