সোমবার, সেপ্টেম্বর 14, 2026
17:13:21 | কলকাতা

সীমান্তে পাচারকারী সন্দেহের গুলি বিএসএফের, আসংখ্যজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

NewsRecent News

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কালঞ্জি ব্রিজের ঘটনা। বছর ৩৫ এর শাহাবুদ্দিন বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্ত রবিবার ভোর পাঁচটা নাগাদ কোন কিছু পাচার করছিল বলে সন্দেহ করে ১৪৩ নম্বর বিএসএফের জওয়াররা প্রথমে তাকে দাঁড়াতে বললে সে না দাড়িয়ে পালাতে যায় সেই সময় তার চোখে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তারপর অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরিত করা হয়। প্রাথমিক অনুমান শাহাবুদ্দিন কোন কিছু অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল যার কারণে বিএসএফ তাকে ধরতে গেলে সে পালিয়ে যায় তারপর দূর থেকে গুলি করে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।