NewsRecent News

মাদারিহাটে এক মাহুতের পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

সানি রায়,মানুষের মতামত:মাদারিহাটে রহস্যজনক ভাবে মৃত এক পরিবারের তিনজন জলদাপাড়া জাতীয় উদ্যানের মাহুতের পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে মাদারিহাট রেঞ্জ কার্যালয়ে সামনে মাহুত বিনোধ ওরাঁও এর আবাসন। আর ঐ আবাসন থেকে আজ সকালে বিনোধ এর ভাই রবী ওরাও এর ঝুলন্ত দেহ ও বিনোধ এর মা বিবি লোহার ও বিনোধের তেরো বছরের নাবালক পুত্র বিবেক ওরাও-র মৃতদেহ উদ্ধার।

বিবি লোহার ও বিবেক ওরাও এর মৃতদেহ ঘরে ছিল।

বিনোধ জানায় সে আজ ভোর সকালে কাজে চলে যায় পরবর্তীতে তার কাছে খবর আসে এই ঘটনার।

গতকাল রাতে বিনোধ তার দুই সন্তান তার স্ত্রী ও তার মা ও ভাই খাওয়া সেরে রাতে ঘুমোয়।রাতে রবী তার সমস্ত শংসাপত্র জ্বালিয়ে দেয় ঘরের পিছনে। যেটা জানা গেছে রবী অনেক দিন থেকে চাকরির জন্য আবেদন করছিল তার বাবা বনকর্মী ছিল।

রবী ওরাও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয় কিন্ত বিবি লোহার ও বিবেক এর কিভাবে মৃত্যু হল এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *