সোমবার, সেপ্টেম্বর 14, 2026
15:44:03 | কলকাতা

ভাঙ্গড়ে কাটাখাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ,তদন্তে পুলিশ

NewsRecent News

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:ভাঙ্গড় থানার অন্তর্গত বামুনিয়া এলাকায় বাসন্তী হাইওয়ের পাশে থাকা কাটাখাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে খালের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখতে পাই। এরপরই তারা পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর ভাঙ্গড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ভাঙ্গড় থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনিয়া এলাকায় কাঠের সেতুর নির্মাণকাজ চলছিল। সেখানে কর্মরত শ্রমিকরাই প্রথম মৃতদেহটি খালের জলে ভাসতে দেখেন এবং তৎক্ষণাৎ এলাকাবাসীকে জানান। স্থানীয় বাসিন্দাদের অনুমান, মৃতদেহটি উত্তর ২৪ পরগনার দিক থেকে ভেসে এসে বামুনিয়ার কাঠের সেতুর কাছে আটকে যায়। যদিও সঠিক কারণ এখনও জানা যায়নি।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।