সোমবার, সেপ্টেম্বর 14, 2026
14:03:17 | কলকাতা

আবারো ওদলাবাড়ির ঘীস নদী সংলগ্ন এলাকায় ফের মর্টার শেল উদ্ধার ঘিরে আতঙ্ক 

Newsজেলা ভিত্তিক সংবাদ

সানি রায়,মানুষের মতামত: নদীর ধারে অবৈধভাবে জেসিবি দিয়ে মাটি কাটার সময় একটি মর্টার শেল পাওয়া যায়।এই নিয়ে গত কয়েকদিনে ওই এলাকায় মোট নয়টি মর্টার শেল উদ্ধার হল।

কে বা কারা মর্টার শেলগুলো নদীর ধারে রেখে গিয়েছে,তা এখনও জানা যায়নি।একের পর এক মর্টার শেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে।পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

সেনাবাহিনীর প্রাথমিক অনুমান,বিভিন্ন জায়গা থেকে পাথর আনার সময় মর্টার শেলটি চলে আসতে পারে। এছাড়া, গত বছর সিকিমের হড়পা বানের সময় ভেসে আসা সামরিক অস্ত্রের সঙ্গেও এই মর্টার শেলগুলি মিশে থাকতে পারে। মাল থানার পুলিশ মর্টার শেল উদ্ধারের ঘটনাটি তদন্ত করে দেখছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।