সোমবার, সেপ্টেম্বর 14, 2026
14:58:47 | কলকাতা

কলকাতায় রাজভবনে গোয়ার গভর্নরের বই প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা দিলেন বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস

NewsPublic Interest News

দেবলীনা বোস,মানুষের মতামত:বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস গোয়ার গভর্নর পি.এস. শ্রীধরণ পিল্লাই.-এর মালায়ালাম ছোটগল্পের সংকলন “থাথা ভারাধিরিকিল্লা” এর বাংলা অনুবাদ “দেবদূতের সন্নিদ্ধে” বইয়ের প্রকাশের সময় একটি হালকা মজার গল্পের সাথে রাজভবনে উপস্থিত দর্শকদের আমন্ত্রণ জানান।বই টি বাংলা তে অনুবাদ করেছেন প্রমদরঞ্জন সাহা ।

বর্তমানে গোয়ার রাজ্যপাল তথা লেখক পিএস শ্রীধরন পিল্লাই,মিজোরামের প্রাক্তন গভর্নর একজন বহুমুখী ব্যক্তিত্ব,একজন আইনজীবী,একজন প্রাক্তন রাজনীতিবিদ,একজন সংগঠক,একজন বক্তা, একজন নিপুণ লেখক এবং একজন বিচক্ষণ চিন্তাবিদ যিনি বিগত 50 বছর ধরে সাহিত্য সাধনার জন্য 250 টিরও বেশি বই লিখেছেন।

তিনি গভর্নর পদে আসার আগে টিভি চ্যানেলে প্যানেল আলোচনায় নিয়মিত অংশগ্রহণ করতেন।তার যুক্তি তাকে কেবল শ্রোতাদের কাছেই খ্যাতি অর্জন করায়নি বরং রাজনৈতিক পেশার ক্ষেত্রেও মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করেছে ।

রাজভবনে বইটির উদ্বোধনী অনুষ্ঠানে এদিন গভর্নর সিভি আনন্দ বোস তার বক্তৃতায়,এরিয়েল সার্ভের বিষয়ে একটি হাস্যকর ঘটনা শেয়ার করেন পাশাপাশি লেখকের প্রশংসাও করে, তাকে আরও বই লেখার জন্য উৎসাহিত করেন,মিল্টনের উক্তিটি উদ্ধৃত করে, “A good book is the precious lifeblood of a master spirit.”

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।