সোমবার, সেপ্টেম্বর 14, 2026
16:24:19 | কলকাতা

মর্টার শেল উদ্ধার শিলিগুড়ির ফুলবাড়ীতে

NewsRecent News

সানি রায়,মানুষের মতামত:খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে স্থানীয় কিছু মানুষ ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ট্রাক পার্কিংয়ের এলাকায় ওই মর্টার শেলটি পড়ে থাকতে দেখেন।এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা এই খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আঊ নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এর পর খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়ার্ড কে এবং দমকল বিভাগকে।

পুলিশ গিয়ে ঘটনার স্থল ফাঁকা করে দেয়।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কিভাবে ওই মর্টার শেলটি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

নিয়ম কানুন মেনে মর্টার শেলটিকে ডিফিউজ করবে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হবে মর্টার শেলটি বাংলাদেশের নাকি ভারতের?

ইতিমধ্যেই মর্টার শেলটির ছবি প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।