NewsPublic Interest News

কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানারির বজ্রে নেমে শ্বাসরোধে মৃত্যু তিন শ্রমিকের

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:কলকাতা লেদার কমপ্লেক্সে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। ট্যানারির বজ্রে নেমে পাইপলাইন নির্মাণের কাজ করতে গিয়ে শ্বাসরোধে মৃত্যু হলো তিনজন শ্রমিকের।

প্রাথমিক অনুমান অনুযায়ী, উচ্ছিষ্ট চামড়ার দুর্গন্ধযুক্ত বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে শ্রমিকদের। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একজন শ্রমিক নিচে নামেন, এরপর তাকে উদ্ধার করতে গিয়ে আরো দুইজন শ্রমিক নামেন। কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তিনজনেরই মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজনের বাড়ি মুর্শিদাবাদের, এবং একজন উত্তর ২৪ পরগনার নাজারহাট এলাকার বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মেয়র জানিয়েছেন, নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই দুর্ঘটনা আবারও ট্যানারি এলাকার নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। শ্রমিকদের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *