সোমবার, সেপ্টেম্বর 14, 2026
14:03:17 | কলকাতা

ভাঙড়ে অবৈধ কাচ তৈরির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

NewsRecent News

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায় একটি প্লাস্টিক ও কাচ তৈরির কারখানায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কারখানায় কাজ করার সময় বিহারের দুই শ্রমিক দুর্ঘটনার শিকার হন। কাচ তৈরির সময় ওভেনে পড়ে গিয়ে কেমিক্যালের গন্ধে শ্বাসরোধ হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়।গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে,যেখানে তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন,কারখানাটি সম্পূর্ণভাবে অবৈধ এবং কোনও বৈধ নথিপত্র নেই। প্লাস্টিক ও ফাইবার পুড়িয়ে কেমিক্যাল দিয়ে কাচ তৈরি করার সময় পরিবেশ ও শ্রমিকদের জীবনের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা অবিলম্বে কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন।

ভাঙড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে খবর,কারখানার বৈধতা, নিরাপত্তার ব্যবস্থা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা কারখানাটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।