সোমবার, সেপ্টেম্বর 14, 2026
13:22:56 | কলকাতা

NCL সার্টিফিকেট পেতে হয়রানি,চাপে বাংলার ওবিসি প্রার্থীরা

NewsPublic Interest News

 

ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ বাতিলের পর হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নন ক্রিমি লেয়ার (NCL) সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে বাংলার ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হওয়ায় রাজ্যের ছাত্রসমাজ দিশেহারা। হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছিল, পূর্বে প্রাপ্ত সার্টিফিকেটধারীদের চাকরি বা চলমান নিয়োগ প্রক্রিয়ায় কোনো অসুবিধা হবে না।

তবে অভিযোগ উঠেছে, বিভিন্ন SDO অফিস বিচারাধীন মামলার অজুহাতে NCL সার্টিফিকেট প্রদান বন্ধ রেখেছেন। ফলে হাইকোর্টের রায়ের পূর্বে যাঁরা OBC হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁরা পরবর্তী ধাপে এগোতে পারছেন না। সদ্য প্রকাশিত ২০২২ WBCS পরীক্ষার রেজাল্টে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বহু প্রার্থী।

নবান্নে মুখ্যমন্ত্রী মৌখিক নির্দেশ দেওয়ার পরও কিছু SDO ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেট প্রদানে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। এতে মুসলিম ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমা হয়েছে। প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল (PIB)-এর পক্ষ থেকে, মানুষের মতামত কে জানিয়েছে, ইতিমধ্যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে দ্রুত সংশ্লিষ্ট DM এবং SDO দের কাছে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়ে হয়রানির অবসান ঘটানো হোক রাজ্য সরকারের তরফ থেকে।ছাত্রছাত্রীদের এই সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।