স্বাস্থ্যকেন্দ্র আছে চিকিৎসক নেই,হাসপাতাল চত্বরে গরু ছাগলের অবাধ বিচরণ,একাধিকবার অভিযোগ করেও মেলেনি সুরাহা অবশেষে প্লাকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ স্থানীয়দের
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর সাহেবখালি স্বাস্থ্য কেন্দ্রে বেহাল দশা, ইলেকট্রিক আছে,জল আছে নেই কোন ডাক্তার। ডাক্তারের অভাবে বহু গ্রামের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্র যেন গরু ছাগলের ঘর হয়ে উঠেছে!ডাক্তারের চাই অভিযোগ জানিয়েছিল একাধিক জায়গায় তবুও তার কোন সুরাহা হয়নি!স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বহু রুগী এখান থেকে নদী পথ পেরিয়ে বসিরহাটের উদ্দেশ্যে নিয়ে যেতে গেলেই পথেই মারা যান। বিশেষ করে প্রসূতি মারা যাচ্ছে অভিযোগ করলেন এক বিক্ষোভকারিণী!অভিযোগ হাসপাতালে একজন কমপাউন্ডারি তিনি চিকিৎসা করেন ওষুধ দেন তাই আজকে আমরা বাধ্য হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছি সপ্তায় সাত দিন যাতে চিকিৎসক থাকে তার ব্যবস্থা করুক প্রশাসন না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করবো “মানুষের মতামত” কে জানালেন স্থানীয় এক বিক্ষোভকারী!