সোমবার, সেপ্টেম্বর 14, 2026
12:37:22 | কলকাতা

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান রানাঘাট জেলা পুলিশের,গ্রেফতার ১৫

NewsRecent Newsরাজনীতি

স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত:বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান রানাঘাট পুলিশ জেলার । এক সাথে গ্রেফতার ১৫ জনকে গ্রেফতার পুলিশের । যার মধ্যে ১০ জন বাংলাদেশী এবং বাকী ৫ জন ভারতীয় মানব পাচারকারী । গত বেশ কয়েকদিন ধরেই নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় করা নজর রেখেছে সীমান্তবর্তি এলাকার রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা ।

সেই মতো বিভিন্ন সময় সুত্র মারফত খবর পেয়েই রানাঘাট পুলিশ জেলার ধানতলা , হাঁসখালি সহ একাধিক জায়গায় হানা দিয়ে বারবার গ্রেফতার করেছে অবৈধ্যভাবে এদেশে আসা বাংলাদেশী অনুপ্রবেশকারি সহ ভারতীয় দালালদের । গতকাল ফের সেই রকমই দুটি অভিযান চালায় হাঁসখালি এবং ধানতলা থানার পুলিশ।জানা যায় গোপন সুত্রে খবর পেয়ে গতকাল ধানতলা এবং হাসখালি থানা এলাকায় হানা দেয় পুলিশ ।এরপর সেই দুই থানার যৌথ উদ্যোগে ১০ বাংলাদেশী সহ ৫ ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।