সোমবার, সেপ্টেম্বর 14, 2026
12:35:09 | কলকাতা

বাংলাদেশে জোটের রাস্তায় বিএনপি-জামাত?

Newsআন্তর্জাতিক

দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:বাংলাদেশের রাজনীতির গূণগত পরিবর্তনের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক মহল। বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। জামাতে ইসলামি আবার সংস্কারের জন্য তদারকি সরকারকে সময় দিতেও রাজি।
এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলি যেমন ওয়াকার্স পার্টি, ন্যাপ এদের নির্মূল করতে নতুন করে বি এন পি-জামাতে ইসলামির জাতীয় জোটের সম্ভাবনা উজ্জ্বল হতে চলেছে। ফেব্রুয়ারী মাস থেকে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলানোর ইংগিত পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ ও বামপন্থী শিবির স্ট্রীট ফাইটে নামতে পারে এই আশংকায় জামাতে ইসলামির নেতারা বি এন পির সঙ্গে জোটের সম্ভাবনা বলা শুরু করেছেন।
হিন্দু উৎপীড়ন নিয়ে অবশ্য বি এন পির একাংশ ক্ষুব্ধ। এতে শুধু দেশের হিন্দুরাই নয়, আন্তর্জাতিক মহলে খারাপ বার্তা যাচ্ছে। তারেক রহমানও ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে। আওয়ামী লীগের মতই জামাতে ইসলামি, বি এন পিও নতুন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের শপথ গ্রহণ ও কার্যভার গ্রহণের দিকে তাকিয়ে। ইতিমধ্যে ওয়াশিংটনে বি এন পি লবি ট্রাম্প প্রশাসনের যারা কর্তা হতে চলেছেন তাদের মনে যোগাযোগ শুরু করেছেন। বি এন পিরও আশঙ্কা ট্রাম্প প্রশাসন কাজ শুরু করলে বাংলাদেশে বর্তমান ডেমোক্র্যাটিক পার্টির প্রশাসনের চলমান নীতির পরিবর্তন ঘটতে পারে। তাই আগাম সতর্ক বি এন পি। তারেক রহমান দেশে ফিওলে বি এন পির অভ্যন্তরে রহুল কাদের রিজিভির মত কট্টর ভারত বিরোধী নেতদের মুখ বন্ধ হতে পারে। তারেক নয়াদিল্লিকে চটাতে চাইবেন না। তবে পরিস্থিতি কোন দিকে বইবে তার আঁচ করতেই এখন থেকে বি এন পি-জামাত জোটের তত্ত্ব বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে। জামাত নেতারা বুঝছেন ফেব্রুয়ারী-মার্চ থেকে তাদেরও কঠিন সময় আসতে পারে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।