সোমবার, সেপ্টেম্বর 14, 2026
12:35:38 | কলকাতা

বাংলাদেশ ইস্যুতে গর্জে উঠলেন মায়াবতী

News

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:’লক্ষ্য শুধুমাত্র মুসলিম ভোটব্যাঙ্ক’…! বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণের ঘটনায় কংগ্রেসকে নিশানা করে গর্জে উঠলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
বিএসপি সুপ্রিমো মায়াবতী বাংলাদেশের হিংসা ইস্যুতে কংগ্রেস এবং এসপিকে তীব্র নিশানা করেছেন। বিএসপি সুপ্রিমো বলেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে কংগ্রেস আজ নীরব’। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দুদের এদেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছেন।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রতিদিনই হামলার খবর প্রকাশ্যে আসছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ভারতেও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ দেখা যাচ্ছে। এখন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী এই বিষয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে বেশিরভাগ দলিত এবং দুর্বল শ্রেণীর মানুষ নির্যাতনের শিকার। এর পরেও কংগ্রেস ও সমাজবাদী পার্টি নীরব। কংগ্রেস ও এসপি তাদের মুসলিম ভোটারদের খুশি করতেই ব্যস্ত।
বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছেন যে প্রতিবেশী দেশ বাংলাদেশে বিপুল সংখ্যক হিন্দু নৃশংসতার শিকার হচ্ছে। এই মানুষদের অধিকাংশই দলিত এবং দুর্বল শ্রেণীর মানুষ। কেন্দ্রের কাছে তিনি আর্জি জানিয়েছেন,দলিত সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।