বুধবার, নভেম্বর 25, 2026
17:54:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

১২ বছরের কামিরুলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য! কী ঘটেছিল যদুরহাটিতে?

টিউশন পড়ে সাইকেলে বাড়ি ফিরছিল ১২ বছরের কামিরুল। যদুরহাটিতে লরির ধাক্কায় মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া বাদুড়িয়ায়।

হাসানুজ্জামান,মানুষের মতামত:টিউশন পড়ে সাইকেলে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল ১২ বছরের এক ছাত্রের। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার যদুরহাটি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম কামিরুল মণ্ডল। সে মলেয়াপুর দক্ষিণপাড়ার বাসিন্দা এবং সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাবা মনিরুল মণ্ডল পেশায় সবজি বিক্রেতা। বুধবার সকালে সাইকেল নিয়ে প্রাইভেট টিউশন পড়তে বেরিয়েছিল কামিরুল। পড়াশোনা শেষে এক আত্মীয়ের বাড়ি থেকে সাইকেলে বাড়ি ফিরছিল সে। বেলা প্রায় ১২টা নাগাদ যদুরহাটি এলাকায় একটি লরি তাকে ধাক্কা মারে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন