বুধবার, নভেম্বর 25, 2026
17:54:17 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সেলিমের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা,‘সেক্যুলার মুখোশ’ খুলে দেওয়ার হুঁশিয়ারি ঋজু দত্তর

মহম্মদ সেলিমের ধর্মনিরপেক্ষতার বক্তব্য নিয়ে তীব্র আক্রমণ ঋজু দত্তর।বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও গোমাংস প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র।সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেলিমকে তীব্র আক্রমণ করে তাঁর ‘সেক্যুলার মুখোশ’ খুলে দেওয়ার দাবি তুলেছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত।

ঋজু দত্তের অভিযোগ, মহম্মদ সেলিম প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তাঁর বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের মধ্যে অসঙ্গতি রয়েছে। বিশেষ করে সনাতনী হিন্দুদের উদ্দেশে সেলিমের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।ঋজু দত্তের প্রশ্ন, সনাতনী হিন্দুদের নিয়ে এমন মন্তব্য করার সাহস সেলিম কোথা থেকে পান? বিজেপির রাজনীতির সমালোচনা করতে গিয়ে ঋজু দত্ত বলেন,বিজেপি বিভিন্ন শহর,রাস্তা ও স্টেশনের নাম পরিবর্তন এবং রং বদলের রাজনীতি করে।তবে তাঁর দাবি,মহম্মদ সেলিমও ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তবে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন।

সেলিমের নির্বাচনী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ঋজু দত্ত। তাঁর বক্তব্য,সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বারবার নির্বাচনে দাঁড়ানোর পিছনে কী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে,তা স্পষ্ট করা উচিত।বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও গোমাংস প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি ঋজু! ঋজু দত্তের এই আক্রমণ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।তবে এই অভিযোগের বিষয়ে মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন