বুধবার, নভেম্বর 25, 2026
17:54:16 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গাড়ি ছাড়াতে ১০ হাজার,মিউটেশনে সাড়ে ৪ লক্ষ!ঘুষের অভিযোগে কলকাতায় এসিবির জালে সার্জেন্ট থেকে পুরসভার ইন্সপেক্টর

কলকাতায় পরপর দু’টি ঘুষকাণ্ডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতিদমন শাখা। গাড়ি ছাড়াতে ১০ হাজার টাকা এবং বাড়ির মিউটেশনের জন্য সাড়ে ৪ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:কলকাতায় পরপর দু’টি ঘুষকাণ্ডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। সরকারি কাজের বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগে পৃথক দু’টি ঘটনায় তদন্ত শুরু করেছে এসিবি।

অভিযোগ, গাড়ি ছেড়ে দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। অভিযোগ পেয়ে অভিযানে নামে দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। ঘুষ নেওয়ার সময় ওই সার্জেন্টকে হাতেনাতে ধরার পর গ্রেফতার করা হয় তাঁকে।

অন্যদিকে, বাড়ির মিউটেশন করিয়ে দেওয়ার নাম করে সাড়ে চার লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে। এই ঘটনায় ওই ইন্সপেক্টরের পাশাপাশি এক মধ্যস্থতাকারীকেও গ্রেফতার করেছে এসিবি।পরপর দু’টি ঘটনায় সরকারি দফতরে দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে ঘুষের লেনদেন ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন