বুধবার, নভেম্বর 25, 2026
10:22:49 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিধায়কের নাম করে তোলাবাজি? ব্যবসায়ীদের থানায় অভিযোগের পরামর্শ দেবদাসের

হাবড়ায় বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ।থানায় অভিযোগ জানানোর পরামর্শ,দলের কেউ জড়িত থাকলেও রেয়াত নয় বলে কড়া বার্তা বিধায়কের।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বিধায়কের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে সরব হলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। তাঁর স্পষ্ট বার্তা, কেউ তাঁর নাম করে টাকা দাবি করলে ভয় না পেয়ে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানান ব্যবসায়ীরা।

শুধু সতর্কবার্তা দিয়েই থেমে থাকছেন না বিধায়ক। ব্যবসায়ীদের সচেতন করতে নিজেই প্রচারে নামার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বিধায়কের নাম ব্যবহার করে কোনও ধরনের বেআইনি অর্থ আদায়ের ঘটনা বরদাস্ত করা হবে না।

এই ঘটনায় দলের কেউ জড়িত থাকলেও তাঁকে রেয়াত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেবদাস মণ্ডল। এর আগে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন মেদিনীপুর ও ঝাড়গ্রামের দুই বিজেপি বিধায়ক।বিধায়কদের এই বার্তায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দলের নাম ও জনপ্রতিনিধিদের পরিচয় ব্যবহার করে বেআইনি অর্থ আদায়ের অভিযোগ কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব? ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন