বুধবার, নভেম্বর 25, 2026
10:22:53 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘কর্তৃত্ববাদী কৌশল’!মোদী সরকারের বিরুদ্ধে মানবাধিকার রিপোর্টে রাজনৈতিক ঝড় গণত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার সংকুচিত হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৯৫ পাতার রিপোর্টে। রিপোর্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর একটি রিপোর্টকে ঘিরে ভারতের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানবাধিকার ও বিরোধী রাজনৈতিক কণ্ঠের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংস্থাটি। ৯৫ পাতার ওই প্রতিবেদনে ভারতের শাসনব্যবস্থাকে ‘কর্তৃত্ববাদী কৌশল’ অনুসরণের পথে এগোচ্ছে বলে পর্যবেক্ষণ করা হয়েছে।

প্রতিবেদনে সংসদীয় প্রক্রিয়া দুর্বল করা, তদন্তকারী সংস্থার রাজনৈতিক ব্যবহার, স্বশাসিত প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব এবং সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের উপর চাপ তৈরির অভিযোগ উঠে এসেছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা বৃদ্ধি এবং বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েকজন নেতার তদন্তে স্বস্তি পাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভোটার তালিকা সংশোধন, সংখ্যালঘুদের অধিকার এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনে মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে HRW। সংস্থাটির দাবি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

রিপোর্ট সামনে আসতেই কংগ্রেসসহ বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের দাবি, এই পর্যবেক্ষণ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। অন্যদিকে, বিজেপি অতীতেও এ ধরনের আন্তর্জাতিক রিপোর্টকে পক্ষপাতদুষ্ট ও ভারতবিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান কতটা স্বাধীন, আর বিরোধী কণ্ঠের জায়গা কতটা অক্ষুণ্ণ?

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন