রাজ্যের বিধানসভার স্পিকার তথা বিধায়ক রাজ্জোর অভিনব উদ্যোগ। তাঁর সঙ্গে ছবি তুলতে আসা মানুষদের একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাজ্যের বিধানসভার স্পিকার তথা বিধায়ক রথীন্দ্রনাথ বসুর অভিনব উদ্যোগ ঘিরে চর্চা শুরু হয়েছে। তাঁর সঙ্গে ছবি তুলতে আসা মানুষদের কাছে শুধু ছবি তোলার স্মৃতি নয়,পরিবেশের জন্য একটি গাছ লাগানোরও অনুরোধ জানাচ্ছেন তিনি। নিজের এই বার্তার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে চাইছেন। ছবি তোলার পর একটি গাছ লাগিয়ে সেই স্মৃতিকে প্রকৃতির সঙ্গে জুড়ে দেওয়ার ভাবনা তাঁর উদ্যোগের মূল আকর্ষণ।
বর্তমান সময়ে পরিবেশ দূষণ, গাছ কাটা ও সবুজের অভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সেখানে একটি গাছ লাগানোর মতো ছোট উদ্যোগও আগামী দিনের জন্য বড় অবদান হয়ে উঠতে পারে। মানুষের সঙ্গে যোগাযোগের এই অভিনব পদ্ধতির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক। এখন দেখার, তাঁর এই আহ্বান কতটা মানুষের মধ্যে সাড়া ফেলে এবং কতটা বাস্তবে সবুজের প্রসার ঘটায়।
