মঙ্গলবার, নভেম্বর 24, 2026
19:27:26 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাসে উঠলেই ১৮ টাকা? ন্যূনতম ভাড়া বাড়ানোর প্রস্তাব,উচ্চপর্যায়ে চলছে আলোচনা!

রাজ্যে বাসের ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দিয়েছেন বাস মালিকরা। অর্জুন সিংয়ের কাছে প্রস্তাব পৌঁছেছে, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বাস মালিকদের দাবি, জ্বালানির দাম, বাসের রক্ষণাবেক্ষণ খরচ, যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য খরচের চাপে বর্তমান ভাড়ায় বাস চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। সেই পরিস্থিতিতে ন্যূনতম ভাড়া বাড়ানোর প্রস্তাব সামনে আনা হয়েছে।

যদিও ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াতের খরচ বাড়তে পারে।

বাস মালিকদের দাবি ও যাত্রীদের আর্থিক চাপ—দুই দিক বিবেচনা করেই শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন