রবিবার, নভেম্বর 15, 2026
05:31:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রী বদলের পরামর্শ থেকে সংগঠন ঢেলে সাজানো—বিজেপিকে নিয়ে আরএসএসের কী পরিকল্পনা?

২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি ও জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছে আরএসএস। উত্তরপ্রদেশ,বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংঘের অবস্থান ঘিরে জল্পনা।

রিয়া গিরি,মানুষের মতামত:ভারতীয় জনতা পার্টির তাত্ত্বিক চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ শীর্ষ নেতাদের বারবার সতর্কবার্তা পাঠানো হচ্ছে।সংঘের বার্তা স্পষ্ট,২৯-র লোকসভা নির্বাচন অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এগোতে পারে।তাই এখন থেকেই প্রতিষ্ঠান-বিরোধী মানসিকতা নিয়ন্ত্রণে আনতে নানা ধরনের নিবিড় গণসংযোগ কর্মসূচির ওপর জোর দেওয়ার জন্য বিজেপি নেতৃত্বকে পরামর্শ দেওয়া হয়েছে।

সংঘ পরিবারের তাত্ত্বিকদের মতে,মধ্যপ্রদেশ,ছত্তিশগড় ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে প্রতিষ্ঠান বিরোধিতা কাটাতে নেতৃত্ব পরিবর্তন অপরিহার্য।সেইমতো মোদী-শাহদের পরামর্শ দেওয়া হয়েছে যে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কিংবা রাজস্থানের ভজনলাল শর্মার মতো নেতাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নেতৃত্বকে সামনে আনা হোক।অন্যদিকে,বিহারের রাজনৈতিক সমীকরণ নিয়েও আরএসএস শিবিরে চিন্তা রয়েছে। সেখানে বিজেপি নেতা সম্রাট চৌধুরীর বিরুদ্ধে উচ্চবর্ণের হিন্দুরা—বিশেষ করে ব্রাহ্মণ, রাজপুত ও ভূমিহারদের একাংশ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এবং তাঁর অপসারণ দাবি করছে। বিহারের এই সাংগঠনিক জট ও অসন্তোষও শীর্ষ নেতৃত্বকে নতুন করে ভাবাচ্ছে!

আসন্ন নির্বাচনগুলোকে ২০২৯-এর লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছে আরএসএস। আগামী বছরগুলোতে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে যাতে বিজেপি সন্তোষজনক ফল করতে পারে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করার তাগিদ দেওয়া হয়েছে!সূত্রের খবর, উত্তরপ্রদেশেও দলীয় কৌশল নিয়ে সংঘ সতর্ক অবস্থানে রয়েছে। কেবল হিন্দুত্ব ও মেরুকরণের রাজনীতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে, সেখানে সংঘ তার পুরো বাহিনীকে সরাসরি মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার কাজে নামাচ্ছে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তাই সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সঙ্ঘ পরিবার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন