মঙ্গলবার, অক্টোবর 27, 2026
18:34:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বদলেছে শাসক, বদলায়নি অভিযোগ? খট্টিমারির রাস্তা ঘিরে বিতর্ক

খট্টিমারিতে সুনারডাঙ্গা থেকে খট্টিমারি বাজার পর্যন্ত রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস ধুপগুড়ির বিধায়ক নরেশচন্দ্র রায়ের।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ধুলোবালি পরিষ্কার না করেই রাস্তার উপর পিচের প্রলেপ দেওয়ার অভিযোগে সুনারডাঙ্গা থেকে খট্টিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হয়ে সাপ্তাহিক বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে তাঁরা কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারে অনিয়ম হলে সরকারি অর্থের অপচয় হবে। ঠিকাদার সংস্থা অবশ্য সমস্ত নিয়ম মেনেই কাজ করার দাবি করেছে।

রাস্তার কাজ ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূলের আমলে রাস্তা সংস্কার নিয়ে অভিযোগ উঠলেও বিজেপি ক্ষমতায় আসার পরেও একই ধরনের প্রশ্ন ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দাদের একাংশ। ঠিকাদার সংস্থার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে, যদিও তার সত্যতা যাচাই হয়নি।

এলাকাবাসীর দাবি, রাস্তার গুণমান পরীক্ষা করে স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করতে হবে। ধুপগুড়ির বিধায়ক নরেশচন্দ্র রায় জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন