মঙ্গলবার, অক্টোবর 27, 2026
17:57:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাষ্ট্রসংঘে ক্ষমতার সমীকরণ বদলানোর ডাক ভারতের,সব স্থায়ী সদস্যের জন্য ভেটো ক্ষমতার দাবি

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কারের দাবি জানাল ভারত।নতুন সব স্থায়ী সদস্যকে সমান অধিকার ও ভেটো ক্ষমতা দেওয়ার পক্ষে সওয়াল করলেন ভারতের প্রতিনিধি পার্বথনেনি হরিশ।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সংস্কারের দাবিতে ফের সরব হল ভারত। সংস্কারের পর পরিষদের সব স্থায়ী সদস্যকে সমান অধিকার ও দায়িত্ব দেওয়ার পাশাপাশি ভেটো ক্ষমতা প্রদানের দাবিও জানিয়েছে নয়াদিল্লি। ভারতের এই অবস্থান ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পার্বথনেনি হরিশ নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে জোরালো যুক্তি পেশ করেন। তাঁর বক্তব্য, নতুন করে যেসব দেশকে স্থায়ী সদস্য করা হবে, তাদের ভেটো ক্ষমতা থেকে বঞ্চিত রাখা হলে পরিষদে বৈষম্য থেকেই যাবে। ভেটো ক্ষমতাহীন বা সীমিত ক্ষমতাসম্পন্ন স্থায়ী সদস্যের পৃথক শ্রেণি তৈরির প্রস্তাবেরও বিরোধিতা করেছে ভারত।

হরিশের মতে, ভেটো ক্ষমতা ছাড়া নতুন স্থায়ী সদস্য অন্তর্ভুক্ত হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকৃত পরিবর্তন আসবে না। বরং বর্তমান পাঁচ স্থায়ী সদস্যের নিয়ন্ত্রণই বজায় থাকবে। ভারতের দাবি, বর্তমান বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি। বিশেষত ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশগুলিকে যথাযথ প্রতিনিধিত্ব দেওয়ার মাধ্যমে রাষ্ট্রসংঘকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বমূলক করে তোলা সম্ভব।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন