রবিবার, অক্টোবর 25, 2026
15:03:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মালদায় গঙ্গা ভাঙন পরিদর্শনে মুখ্যসচিব,স্থায়ী সমাধানের আশায় ভাঙনকবলিত এলাকার মানুষ

মালদায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান খুঁজতে এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ভূতনি-সহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও প্রশাসনিক বৈঠকের দিকে নজর।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে মালদায় এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। রবিবার সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ হেলিকপ্টারে মালদা বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁর এই সফরকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

প্রতিবছর গঙ্গার ভাঙনে মালদা জেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যায়।মানিকচকের ভূতনি,রতুয়া, ইংলিশবাজার এবং কালিয়াচক-৩ ব্লকের বহু মানুষ এই সমস্যার শিকার। চলতি বছরেও ভাঙনের কারণে বহু পরিবার তাঁদের বাড়িঘর ও জমিজমা হারিয়েছেন। ভিটেমাটি হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের।দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই মুখ্যসচিবের মালদা সফর বলে মনে করা হচ্ছে। রবিবার তাঁর ভূতনি-সহ গঙ্গা ভাঙনকবলিত বিভিন্ন এলাকা আকাশপথে পরিদর্শন করার কথা রয়েছে। এরপর জেলা প্রশাসনের আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এই বৈঠকে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে শুধু পরিদর্শন বা বৈঠক নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। তাঁদের আশা, এবার হয়তো গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের পথ খুঁজে পাবে প্রশাসন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন