রবিবার, অক্টোবর 25, 2026
13:32:23 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সীমান্তে কীসের ছক? নদীতে বালি চুরির অভিযোগ,বিএসএফের তৎপরতায় পিছু হটল কারা?

কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়িতে সানিয়াজান নদী থেকে বালি চুরির চেষ্টার অভিযোগ।বিএসএফের বাধায় অভিযুক্তদের পিছু হটার দাবি,ভিডিও ভাইরাল।

তপন রায়,মানুষের মতামত:ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠল।কোচবিহার জেলার মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় সানিয়াজান নদী থেকে বালি চুরির চেষ্টা করে একদল বাংলাদেশি দুষ্কৃতী। তবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,নদী থেকে বালি তোলার চেষ্টা করছিল ওই দলটি।বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করেন বিএসএফের জওয়ানরা। তাঁদের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটে বাংলাদেশি দুষ্কৃতীরা। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং বেআইনি কাজকর্ম রুখতে বিএসএফের এই তৎপরতা নিয়ে চর্চা শুরু হয়েছে।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ঘিরে সীমান্তের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।তবে ঘটনার সম্পূর্ণ বিবরণ, বালি চুরির চেষ্টায় জড়িতদের পরিচয় এবং ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সীমান্তের মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের ঘটনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে প্রশাসনের বক্তব্য ও নির্ভরযোগ্য তথ্য যাচাই করা জরুরি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন