শুক্রবার, অক্টোবর 23, 2026
17:36:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৫০০ টাকার সারি সারি বান্ডিল!ভাইরাল ভিডিও ঘিরে মিনাখাঁয় তোলপাড়—কী বলছে বিজেপি?

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি নেতা অভিজিৎ পারুইয়ের বাড়িতে ৫০০ টাকার নোটের বান্ডিল গোনার ভিডিও ভাইরাল। ভিডিওটি ২০২১ সালের পুরনো লেনদেনের বলে দাবি রুদ্র পাত্রের। ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিজেপি নেতা অভিজিৎ পারুইয়ের বাড়িতে সারি সারি ৫০০ টাকার নোটের বান্ডিল গোনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওকে ঘিরে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁয় চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকের উপস্থিতিতে ৫০০ টাকার নোটের বান্ডিল গোনা হচ্ছে। সেখানে পরিবারের সদস্যদেরও টাকা গোনার কথা বলতে শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওটি কবে এবং কোন পরিস্থিতিতে তোলা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এই ঘটনায় বিজেপির সাংগঠনিক জেলা সদস্য রুদ্র পাত্রের দাবি, পুরনো একটি লেনদেনের ঘটনাকে সামনে এনে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, ২০২১ সালের একটি লেনদেন সংক্রান্ত বিষয়েই টাকা গোনা হচ্ছিল। ভাইরাল ভিডিওকে মিথ্যা বলেও দাবি করেছেন তিনি।তবে ভিডিওটির সত্যতা এবং টাকার উৎস সম্পর্কে এখনও কোনও স্বাধীনভাবে যাচাই করা তথ্য সামনে আসেনি। এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন