রবিবার, অক্টোবর 11, 2026
04:57:49 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দিল্লিতে গণ-আটকের অভিযোগ,ভারতকে কী বার্তা দিল রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর?

বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, আইনজীবী ও সাংবাদিকদের আটক করার রিপোর্টে উদ্বেগ; শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:দিল্লিতে বড় আকারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক ব্যক্তিকে আটক করার অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর (UN Human Rights)। দফতরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় দাবি করা হয়েছে,বিক্ষোভের আগে এবং কর্মসূচি চলাকালীন বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, নাগরিক সমাজের সংগঠনের সদস্য, আইনজীবী ও সাংবাদিকদের গণহারে আটক করার খবর তাদের নজরে এসেছে।

রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের বক্তব্য অনুযায়ী,ভারতে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার যাতে সম্পূর্ণভাবে সম্মান করা হয় এবং তা কার্যকর থাকে,সে বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ করা উচিত। একই সঙ্গে,বিনা যুক্তিতে বা স্বেচ্ছাচারীভাবে আটক করা ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে পোস্টে।

বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা যেমন প্রশাসনের দায়িত্ব,তেমনই গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে নিজের বক্তব্য তুলে ধরার অধিকারও গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রশ্নেই দিল্লির ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।দিল্লির এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে, গণতন্ত্রে প্রতিবাদের অধিকার এবং আইনের শাসন—দুটিই সমান গুরুত্বপূর্ণ। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি আটক ব্যক্তিদের আইনি অধিকার রক্ষা করা হচ্ছে কি না,সেদিকেও নজর রাখা জরুরি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন