রবিবার, অক্টোবর 11, 2026
04:58:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নাবালিকাকে বিয়ের অভিযোগে গ্রেফতার স্বামী,আদালতে পাঠাল পুলিশ

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের আমুদিয়ায় নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার নূর হোসেন মণ্ডল। শনিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:সরকারি প্রচার ও প্রশাসনিক সচেতনতা সত্ত্বেও বাল্যবিবাহের ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম নূর হোসেন মণ্ডল। তাঁর বাড়ি স্বরূপনগর থানার আমুদিয়া এলাকায়। শনিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নূর হোসেন মণ্ডলের বিরুদ্ধে এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। ওই দম্পতির পরিবারে সম্প্রতি একটি শিশুর জন্ম হয়েছে বলেও জানা গিয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পরই পদক্ষেপ করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে জেল ও জরিমানার বিধান রয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় বাল্যবিবাহের অভিযোগ সামনে আসছে। শিশুদের সুরক্ষা, শিক্ষা ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ করা জরুরি। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন