বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
17:49:44 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুজোর আগে বোনাস নিয়ে উত্তপ্ত উত্তরবঙ্গের চা-বলয়,কর্মবিরতিতে পাইটকা পাড়ার ১৬০০ শ্রমিক

আলিপুরদুয়ারের পাইটকা পাড়া চা-বাগানে ২০ শতাংশ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রায় ১৬০০ শ্রমিক।১১-১২ তারিখ বোনাস দেওয়ার আশ্বাস ঘিরেও কাটেনি ক্ষোভ।

তপন রায়,মানুষের মতামত:পুজোর আগে বোনাসকে কেন্দ্র করে উত্তরবঙ্গের চা-বলয়ে অশান্তি ক্রমশ বাড়ছে। শ্রমিকদের দাবি, ২০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলা হলেও বাস্তবে বোনাস প্রদান নিয়ে শুরু হয়েছে টালবাহানা। আলিপুরদুয়ার জেলার রহিমাবাদ, কার্তিকা ও কালচিনি-সহ একাধিক চা-বাগানে ইতিমধ্যেই এই ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার পাইটকা পাড়া চা-বাগানেও বোনাসের দাবিতে কর্মবিরতির ডাক দেন প্রায় ১৬০০ শ্রমিক। পুজো যত এগিয়ে আসছে, ততই বোনাস নিয়ে শ্রমিকদের ক্ষোভ বাড়ছে বলে জানা যাচ্ছে। বাগানের ম্যানেজারের কাছে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। তবে শ্রমিকদের তিনি জানিয়েছেন, আগামী ১১-১২ তারিখের মধ্যে বোনাস দেওয়া হবে।

কিন্তু ম্যানেজমেন্টের এই আশ্বাসে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, বারবার সময় দেওয়া হলেও বোনাস নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ফলে পাইটকা পাড়া চা-বাগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন