বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
16:09:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হঠাৎ ভুটান ঘাটে মিঠুন চক্রবর্তী!কী দেখলেন মহাগুরু,পর্যটনে কি আসছে বড় পরিবর্তন?

মিঠুন বর্তমানে আলিপুরদুয়ারে শুটিংয়ের কাজে রয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পেয়েছেন।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার ভুটান ঘাট পরিদর্শন করেন। তাঁর সফরকে ঘিরে এলাকায় উৎসাহ ও কৌতূহল দেখা যায়। ভুটান ঘাটে পৌঁছে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় পরিবেশ, পর্যটন সম্ভাবনা ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

মিঠুন চক্রবর্তীকে দেখতে ভুটান ঘাটে বহু স্থানীয় বাসিন্দার ভিড় জমে। পরিদর্শনকালে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা এবং স্থানীয় সংস্কৃতিকে কীভাবে আরও মানুষের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী পর্যটন অঞ্চল ভুটান ঘাট। পাহাড়, জঙ্গল, নদী এবং সীমান্তঘেঁষা মনোরম পরিবেশকে কেন্দ্র করে এই এলাকায় পর্যটন বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুনের এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় মহল।

তবে তাঁর সফরকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সরকারি ঘোষণা বা নতুন প্রকল্পের কথা সামনে আসেনি। ফলে মিঠুন চক্রবর্তীর পরিদর্শনের পর ভুটান ঘাটের পর্যটন পরিকাঠামো ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন কোনও উদ্যোগ নেওয়া হয় কি না, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও পর্যটন মহলের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন