বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
16:09:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তারাপীঠ রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা,পরপর ধাক্কায় জখম ৩

রামপুরহাটের তারাপীঠ রোড স্টেশনের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে একাধিক গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনায় আহত অন্তত তিনজন।ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:রামপুরহাট থানার অন্তর্গত তারাপীঠ রোড স্টেশনের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন অন্তত তিনজন। একাধিক গাড়ির পরপর সংঘর্ষে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রামপুরহাট থেকে একটি মালবাহী চারচাকা গাড়ি মল্লারপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা একটি টোটোকে আচমকাই ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি সামনে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এরপর মালবাহী গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে।

স্থানীয়দের দাবি, সাইকেল আরোহী পলসা থেকে তারাপীঠ স্টেশন রোডের দিকে নিজের বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় মোট তিনজন জখম হন। তাঁদের মধ্যে মালবাহী গাড়ির চালক ও খালাসির আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন