বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
16:38:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড,৭৫-এ থামল কিংবদন্তির পথচলা

৭৫ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। গোয়ার ডোনা পাওলার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ৪৫ মিনিট CPR-এর পরও বাঁচানো যায়নি অভিনেতাকে।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পুজোর আগেই বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে প্রয়াত। বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। অসুস্থ বোধ করার পর তাঁকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট CPR দিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের পুত্র মালহার পাটেকর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ চলচ্চিত্র ও রাজনৈতিক মহলের বহু বিশিষ্ট ব্যক্তি শোকপ্রকাশ করেছেন।

১৯৭৮ সালে ‘গমন’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’ ও ‘অগ্নিসাক্ষী’-র অভিনয়ের জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘ওয়েলকাম’, ‘নটসম্রাট’-সহ অসংখ্য ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। ২০১৩ সালে পান পদ্মশ্রী। ভারতীয় চলচ্চিত্রে তাঁর প্রায় পাঁচ দশকের অবদান এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন