বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
04:19:11 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাহাড়ে যাওয়ার কথা ছিল,গেলেন না!হঠাৎ কেন বাতিল শুভেন্দুর দার্জিলিং সফর?

  1. জিজেএমের ২০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শেষ মুহূর্তে বাতিল হল সফর।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:শেষ মুহূর্তে জরুরি কারণে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দার্জিলিং সফর বাতিল করলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) ২০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকারের নিরাপত্তা আধিকারিকদের তরফে সোমবার রাতে জানানো হয়, বিশেষ জরুরি কারণে মঙ্গলবারের দার্জিলিং সফর বাতিল করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টোয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে দার্জিলিংয়ের সিঙ্গামারিতে সেন্ট জোসেফস স্কুলের মাঠে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানেই জিজেএমের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি দলের কর্মসূচিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। পাহাড়ে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে এই অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছিল জিজেএম। সফর বাতিলের পর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলীয় নেতৃত্ব কী বার্তা দেয়, এখন সেদিকেই নজর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন