বুধবার, সেপ্টেম্বর 30, 2026
04:29:19 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ইঞ্জিন বিকল, জাহাজে ঢুকছে জল!কোস্ট গার্ডের তৎপরতায় কাটল বড় বিপদ

ওড়িশার পারাদীপের কাছে ইঞ্জিন বিকল ও ব্যালাস্ট ট্যাঙ্কে জল ঢুকে বিপজ্জনকভাবে হেলে পড়ে ‘MT Seagull 9’। দ্রুত অভিযানে ট্যাঙ্কারটি স্থিতিশীল করে বড় সামুদ্রিক বিপর্যয় এড়াল ভারতীয় কোস্ট গার্ড।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ওড়িশার পারাদীপ উপকূলের কাছে বড়সড় সামুদ্রিক বিপর্যয় এড়াল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।পারাদীপ থেকে প্রায় ৩৭ নটিক্যাল মাইল দূরে বিপদে পড়ে বেলিজের পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার ‘এমটি সিগাল ৯’। জাহাজটির মূল ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকতে শুরু করায় সেটি বিপজ্জনকভাবে হেলে পড়ে।

জাহাজটিতে প্রায় ৯,০০০ মেট্রিক টন পাম তেল এবং ২৩ জন ক্রু ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় কোস্ট গার্ডের আইসিজিএস বিশ্বস্ত। বিশেষজ্ঞ ড্যামেজ কন্ট্রোল দল জাহাজে উঠে সাবমার্সিবল পাম্পের সাহায্যে জল বের করার কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত দুটি সমুদ্রজল পাইপ বন্ধ করা হয় এবং আরও একটি ফাটল নিয়ন্ত্রণে আনা হয়।

পাশাপাশি দূষণ মোকাবিলায় অতিরিক্ত জাহাজ ও বিমান মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে দেখা পাম তেলের আস্তরণও পরবর্তী নজরদারিতে আর দেখা যায়নি। পরে পারাদীপ পোর্টের টাগ ‘ডলফিন’ জাহাজটিকে নিরাপদ anchorage-এ নিয়ে যায়। বর্তমানে ইঞ্জিন মেরামতের কাজ চলছে।

Share with

আরো পড়ুন -