বুধবার, সেপ্টেম্বর 30, 2026
04:29:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

একদিকে বন্যা,অন্যদিকে ভূমিধস!ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত নেপাল

লাগাতার ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত নেপাল। চিতওয়ান-সহ একাধিক এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জলস্তর বাড়তে থাকায় ৪৯টি জেলায় ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:লাগাতার ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত নেপাল। একাধিক এলাকায় নদীর জলস্তর দ্রুত বাড়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে চিতওয়ান ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। নারায়ণী নদীর জলস্তর বিপদসীমার অনেকটাই উপরে উঠে গিয়েছিল। ২৭ সেপ্টেম্বর চিতওয়ানের দেবঘাট স্টেশনে নারায়ণী নদীর জলস্তর ১১.৯৪ মিটারে পৌঁছয়, যা ১৯৬৩ সালে পরিমাপ শুরু হওয়ার পর সর্বোচ্চ বলে জানিয়েছে রেডিও নেপাল।

ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধসের ঘটনাও ঘটছে। এর জেরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। চিতওয়ান-সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী,৪৯টি জেলার জন্য ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা জারি করা হয়েছিল। নতুন করে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণহানির খবরও এসেছে। নেপালের আবহাওয়া ও জলবিদ্যা দফতরের ওয়েবসাইটেও ২৯ সেপ্টেম্বর সতর্কতা কার্যকর থাকার তথ্য রয়েছে।

পরিস্থিতির দিকে নজর রেখে উদ্ধারকারী ও প্রশাসনিক দলগুলি প্রস্তুত রয়েছে। নদী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Share with

আরো পড়ুন -