বুধবার, সেপ্টেম্বর 30, 2026
05:02:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দীগ্রামে ভরসা, রেজিনগরে সংশয়! সংখ্যালঘু ভোট কি বদলাবে বিজেপির উপনির্বাচনের অঙ্ক?

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে বিজেপির নজরে সংখ্যালঘু ভোট। রেজিনগরে মুসলিম ভোটের সমীকরণ কতটা প্রভাব ফেলবে,তা নিয়ে বাড়ছে রাজনৈতিক জল্পনা।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ও ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার পর ৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে ইতিমধ্যে ব্যাপক প্রচার ও নির্বাচনী সংগঠন গড়ে তুলেছে ভারতীয় জনতা পার্টি।

নন্দীগ্রামে নিজেদের বিজয় নিয়ে অনেকটাই নিশ্চিত ভারতীয় জনতা পার্টি।কিন্তু রেজিনগর নিয়ে তারা এখনো নিশ্চিত নয়।রেজিনগরে প্রায় ৬২ শতাংশ মুসলিম বাঙালি সংখ্যালঘু ভোটার।স্বাভাবিকভাবেই এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির জয়লাভ নিয়ে চিন্তা রয়েছে দলের অন্তরে।এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য সহ দলীয় নেতারা।যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশা করেন রেজিনগরেও বিজেপি জিতবে।তিনি এও আশা করেন বাঙালি মুসলিমদের একাংশ এবার ভারতীয় জনতা পার্টিকে উন্নয়ন এবং অব্যাহত কাজকর্ম চালানোর জন্য সমর্থন দেবে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অবশ্য বিজেপির দিকে মুসলিমদের ঝোঁকার কোন সম্ভাবনা আছে বলে মনে করছেন। এ ব্যাপারে কংগ্রেস,তৃণমূল কংগ্রেসের দুই শিবির, সিপিএম সহ বাম শিবির সকলেই একমত।তবে নন্দীগ্রামে বহু বাঙালি মুসলিম সংখ্যালঘু যুবক ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে নেমেছেন বলে খবরে প্রকাশ। রেজিনগরেও বিজেপি প্রার্থী শাখারভ সরকার কে অনেক সংখ্যালঘু যুবক সমর্থন করছেন বলে দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা।

যদিও বিজেপি বিরোধী শিবির এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। তাদের বক্তব্য, যারা রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণ ও ধর্মীয় বিভাজনের রাজনীতি করে মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করছেন, সেই মুসলিমরা বিজেপিকে সমর্থন করবে— এমন আজগুবি গল্প না বলাই ভালো।রেজিনগর ও নন্দীগ্রামের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতারা।মুসলিম সংখ্যালঘুদের একাংশ তাদের সমর্থন দেন কিনা, সেই আশায় দিন গুনছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নেতারা। এমনটাই খবর রাজনৈতিক মহলে।

Share with

আরো পড়ুন -