মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
03:46:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

“এখানে আরএসএস থাকবে না”—তারপরই কী ঘটল? সন্দেশখালিতে সংঘর্ষের অভিযোগ,আহত ৪”

সন্দেশখালির জেলিয়াখালিতে বিজেপি ও আরএসএস কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ।লাঠির আঘাতে চারজন আহত, দু’জন গুরুতর জখম বলে দাবি।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালির জেলিয়াখালিতে বিজেপি ও আরএসএস কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ,জেলিয়াখালি বাজার সংলগ্ন এলাকায় লাঠির আঘাতে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুই আরএসএস স্বয়ংসেবক গুরুতর জখম বলে দাবি।

স্বয়ংসেবকদের অভিযোগ, কালীনগরে তিন দিনের প্রাথমিক বর্গে যোগ দিয়ে ফেরার পর তাঁদের উপর হামলা চালানো হয়। তাঁদের দাবি,এলাকায় আরএসএসের শাখা বা সাংগঠনিক কার্যকলাপ চালানো নিয়ে আপত্তি জানিয়ে হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করলে মারধর করা হয়েছে বলে অভিযোগ।আহতদের মধ্যে পুলকেশ মণ্ডল ও সুদীপ মণ্ডলের নাম জানা গিয়েছে।পুলকেশ গুরুতর জখম এবং সুদীপের মাথায় আঘাত লাগে বলে দাবি। হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার নেপথ্যে সাংগঠনিক বিরোধ নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

আরো পড়ুন -