মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026
03:43:43 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কী উদ্দেশ্যে সঙ্গে ছিল পিস্তল? নদিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ২ যুবক

নদিয়ার ধানতলার বহিরগাছিতে পুলিশের অভিযানে দুটি ৭ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার। গ্রেফতার দুই যুবক।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। ধৃতদের নাম শুভঙ্কর ব্যাপারী ওরফে মিঠুন এবং মিলন সিকদার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহিরগাছি এলাকায় দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে বলে খবর আসে থানায়। এরপর ওসি অভিষেক হালদারের নেতৃত্বে এএসআই সোমনাথ ঘোষ ও পুলিশ বাহিনী অভিযান চালায়। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ৭ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড কার্তুজ।

অস্ত্রগুলি কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে সেগুলি নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও অস্ত্রচক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। রবিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।

Share with

আরো পড়ুন -