রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:01:25 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নবান্নে শুরু তৎপরতা! সিদ্ধিনাথের উত্তরসূরি কে—চর্চায় তিন সিনিয়র আইপিএস

সিদ্ধনাথ গুপ্তার মেয়াদ ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা।পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বাছাইয়ে মূলত তিনজন সিনিয়র IPS অফিসারের নাম ইউপিএসসিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নাজমুল হাসান,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের বর্তমান ডিজি সিদ্ধনাথ গুপ্তার বর্ধিত চাকরির মেয়াদ আগামী ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা। তার আগেই পরবর্তী রাজ্য পুলিশ প্রধান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে,নবান্ন সূত্রে। রাজ্য সরকার ইউপিএসসির কাছে বেশ কয়েকজন সিনিয়র আইপিএস আধিকারিকের নাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আলোচনায় থাকা আধিকারিকদের মধ্যে রয়েছেন ১৯৯১ ব্যাচের নটরাজন রমেশ বাবু ও অনুজ শর্মা।১৯৯৩ ব্যাচ থেকে রয়েছেন পীযূষ পাণ্ডে,প্রবীণ কুমার। রমেশ বাবু পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির ডিজি এবং পীযূষ পাণ্ডে ডিজি পদমর্যাদায় সিকিউরিটির দায়িত্বে আছেন।প্রবীণ কুমার বর্তমানে কেন্দ্রীয় ডেপুটেশনে রয়েছেন। এই তালিকা থেকে ইউপিএসসি একটি প্যানেল তৈরি করবে এবং পরবর্তী পর্যায়ে রাজ্য সরকার সেই প্যানেল থেকে নতুন ডিজি নিয়োগ করবে।

তবে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক মহলের মধ্যে প্রবীণ কুমারের নাম নিয়ে বিশেষ চর্চা রয়েছে।তাঁকে নিয়ে যদিও ‘চূড়ান্ত এগিয়ে’ থাকার দাবি এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি। একই সঙ্গে সিনিয়রিটির কারণে নটরাজন রমেশ বাবু ও অনুজ শর্মার নামও গুরুত্বপূর্ণ। ফলে নতুন ডিজি নিয়োগ ঘিরে এখন নজর ইউপিএসসি ও নবান্নের পরবর্তী সিদ্ধান্তে।

Share with

আরো পড়ুন -