NewsPolitics

বঙ্গভবনে শুভেন্দুর হাইভোল্টেজ বৈঠক, রচনার মন্তব্যে দলবদলের জল্পনা!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই-এর একাধিক সাংসদের বৈঠক ঘিরে মঙ্গলবার সকাল থেকেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়ায়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া তিন রাজ্যসভার সাংসদও।

বৈঠক শেষে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় অবশ্য দল ভাঙনের জল্পনা উড়িয়ে বলেন,মূলত নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজ এবং প্রশাসনিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আগামী দিনে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে বলেও জানান তিনি।

তবে জল্পনা আরও বাড়িয়ে দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি বলেন, “আমরা ২০ জনই একসঙ্গে আছি। তবে সংখ্যাটা খুব শিগগিরই আরও বাড়তে পারে।” কারা যোগ দিতে পারেন, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির সাংসদরা উপস্থিত ছিলেন। এছাড়াও দেখা যায় প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব এবং সুখেন্দুশেখর রায়কে।

বঙ্গভবনের এই বৈঠকের পর রাজ্য রাজনীতির অন্দরের সমীকরণ দ্রুত বদলাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রচনার ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা আরও উসকে দিয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *